পেশোয়ারে স্কুলে হামলার বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তি আজ ১৬ ডিসেম্বর। ২০১৪ সালের এই দিনে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে পাকিস্তানের ইতিহাসের নৃশংসতম জঙ্গি হামলায় দেড় শতাধিক প্রাণহানি হয়েছিল। হতাহতের অধিকাংশই ছিল শিক্ষার্থী। হামলায় প্রাণে বেঁচে যাওয়া অনেকে এখনো আঁতকে ওঠে ওই দিনের কথা স্মরণ করে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সেনাপ্রধান রাহেল শরিফ এবং বিরোধীদলীয় নেতা ইমরান খান আজ বুধবার ওই স্কুল প্রাঙ্গণে হামলার বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন। ওই হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির ফাঁসি সম্প্রতি কার্যকর করেছে পাকিস্তান।
এএফপি