পেশোয়ারের স্কুলে জঙ্গি তাণ্ডব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শিশুদের রক্তে হাত রাঙাল তালেবান। পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তাদের ভয়াবহ গুলি ও বোমা হামলায় প্রাণ গেল শতাধিক শিক্ষার্থীর। শহরের ওয়ারসাক রোডের স্কুলটিতে গতকাল দুপুরের আগে ৮ থেকে ১০ জন জঙ্গি সামরিক পোশাক পরে প্রবেশ করে। এরপর তারা শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে এলোপাতাড়ি গুলি করে ও বোমা ফাটায়। সেনা অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দায় স্বীকার করা সংগঠন তেহরিক-ই-তালেবান।