পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্দুকধারী ওই স্কুলে হামলা চালায়। খবর ডনের।
বন্দুকধারীরা স্কুলের ভেতরে থাকা সবাইকে জিম্মি করে রেখেছে। লেডি রিডিং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাফর ইকবাল জানান, হামলায় পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
ডন অনলাইনের খবরে জানানো হয়, তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র জানান, ওই স্কুলের শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়েছে বন্দুকধারীদের। এএফপির খবরে জানানো হয়, তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছে। পুলিশ জানায়, কমপক্ষে ছয়জন জঙ্গি স্কুলের ভেতরে ঢুকেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।