পোলিও কর্মী হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের চারজন পোলিও টিকা কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল বুধবার প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব আকবর দুররানি জানান, পোলিও টিকা কর্মীদের সাতজনের একটি দল কাজ শুরু করতে প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলে করে এসে দুই বন্দুকধারী তাঁদের ওপর গুলি চালায়। পাকিস্তানে টিকা কার্যক্রমের বিরোধিতাকারী জঙ্গিদের দাবি, পোলিও প্রতিষেধকের আড়ালে পশ্চিমারা গোয়েন্দা কর্মকাণ্ড এবং বন্ধ্যাকরণের কাজ চালায়। এএফপি