প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগের টিকা নেওয়া প্রতিটি শিশুর অধিকার। তাদের সেই প্রাপ্য অর্জনের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সব শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি জুবায়ের মুফতি ইসলামাবাদে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানে চলতি বছর প্রায় ২১৭ জন পোলিও রোগী পাওয়া গেছে। পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচিতে জঙ্গিরা বাধা দিয়ে আসছে। জঙ্গি হামলায় টিকা কর্মসূচিতে যুক্ত বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী নিহতও হয়েছেন। পোলিও আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি পাকিস্তানেই।
ডন