পোলিও নির্মূলের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের মধ্যে পাকিস্তান থেকে পোলিও নির্মূল করার আশা প্রকাশ করেছে দেশটির সরকার। জাতীয় স্বাস্থ্য পরিষেবাবিষয়ক প্রতিমন্ত্রী সায়রা আফজাল তারার গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াজিরিস্তানসহ উপজাতীয় অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক মাত্রায় পোলিও সংক্রমণ ঘটে। তবে এসব এলাকা থেকে একেবারে পোলিও নির্মূলের জন্য জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। আগে শান্তি বিঘ্নকারী বিভিন্ন শক্তির কারণে এসব এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি।’ পাকিস্তানের প্রত্যন্ত এলাকায়গুলোয় সক্রিয় জঙ্গিবাদীরা ইসলামবিরোধী আখ্যা দিয়ে টিকা দেওয়ার বিরোধিতা করে থাকে।
ডন