প্রথম নারী পররাষ্ট্রসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে প্রথমবারের মতো একজন নারী পররাষ্ট্রসচিব হলেন। তেহমিনা জানজুয়া নামের ওই সচিব গতকাল মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন। রেডিও পাকিস্তান জানায়, তেহমিনা বিদায়ী পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরীর জায়গায় নিয়োগ পেলেন। আইজাজকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত করা হয়েছে। ১৯৮৪ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন তেহমিনা। তাঁর মূল অভিজ্ঞতা বহুপক্ষীয় কূটনীতিতে। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৫-এর অক্টোবর পর্যন্ত রোমে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনই তাঁর একমাত্র দ্বিপক্ষীয় অভিজ্ঞতা। নিউইয়র্কে এবং জেনেভায় জাতিসংঘে নিজের দেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।