প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত মরিয়মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম নওয়াজ
মরিয়ম নওয়াজ

শাহবাজ আমার নায়ক

সাক্ষাৎকারে মরিয়ম নওয়াজ জোর দিয়ে বলেন, তাঁর পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য নিয়ে যেসব খবরাখবর প্রকাশ হচ্ছে, সেগুলো অতিরঞ্জিত। তিনি বলেন, এটা কোনো বিভক্ত বাড়ি নয়। তাঁর পরিবার পারিবারিক মূল্যবোধ ও ন্যায়নীতি ধারণ করে।

সাক্ষাৎকারে মরিয়মকে তাঁর চাচা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের ব্যাপারে দৃশ্যত ইতিবাচক বলে মনে হয়। নওয়াজের ভাই শাহবাজই সম্ভবত আগামী দিনের প্রধানমন্ত্রী বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তাঁর বিষয়ে মরিয়মের ভাষ্য, ‘তিনি এই পদের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আমার নায়ক।’

‘আমিও মানুষ’

সাক্ষাৎকারে মরিয়ম তাঁর ব্যক্তিগত জীবনধারা নিয়েও খোলামেলা কথা বলেছেন। বলেন, তাঁর এখন কাজে মনোনিবেশ করার সময় রয়েছে। এ জন্য তিনি তাঁর অল্পবয়সে বিয়ে হওয়াকে সাধুবাদ জানান।

মরিয়ম বলেন, ‘যখন আমার বাচ্চারা বেড়ে উঠছিল, তখন আমি তাদের পুরো সময়টা দিয়েছি। এখন  আমি স্বাধীন। এখন আমার বাচ্চারা ছোট থাকলে আমি এত কাজের সুযোগ পেতাম না।’