প্রমাণ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্টে মিথ্যা বলার অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘অযোগ্য’ ঘোষণার দাবিতে করা মামলায় বাদীপক্ষের আইনজীবীর কাছে বৃহস্পতিবার প্রমাণ চেয়েছেন সুপ্রিম কোর্ট। এ জন্য তিনি সেনাপ্রধানকে সাক্ষী করবেন কি না, আবেদনকারী আইনজীবীর কাছে তা-ও জানতে চেয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বিচারক দোস্ত মোহাম্মদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের কী কথা হয়েছিল, তা কেবল সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ জানেন। তাই ন্যায়বিচারের স্বার্থে বাদীপক্ষের আইনজীবী তাঁকে সাক্ষী করতে চান কি না।’ খবর বের হয়েছিল, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানায় নওয়াজ সরকার। কিন্তু পার্লামেন্টে এ কথা অস্বীকার করে বিবৃতি দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ডন