প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘বাঁচার জন্য’ যদি প্রয়োজন হয় তবে তাঁরা অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। গত সোমবার জিও টিভির সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘জিরগা’য় খাজা আসিফ বলেন, ‘পরমাণু অস্ত্র শুধু দেখানোর জন্য নয়, এটি প্রতিরোধের জন্য। এটি প্রতিরোধের একটি বিকল্প উপায়।’ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রার্থনা করা উচিত যাতে এ ধরনের বিকল্প ব্যবহারের পরিস্থিতি তৈরি না হয়। তবে যদি বাঁচার জন্য প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই এগুলো ব্যবহার করব।’ টাইমস অব ইন্ডিয়া