প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়েজ আহমেদ নামের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা স্থগিত করেছেন পাকিস্তানের লাহোর হাইকোর্ট। ফায়েজের আইনজীবীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এ স্থগিতাদেশ দেন আদালতের দুই বিচারকের একটি বেঞ্চ। পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব জেলায় এক নিরাপত্তাকর্মীকে হত্যার দায়ে ২০০৬ সালে ফায়েজের মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ২৪ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। ১৪ জানুয়ারি দণ্ড কার্যকর করার দিন ধার্য করা হয়েছিল। পেশোয়ারে স্কুলে সন্ত্রাসী হামলার পর সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার।
ডন