বাগদান হয়ে গেল আরমিনা খানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদানের এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘ইয়ালগার’ তারকা আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম
বাগদানের এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘ইয়ালগার’ তারকা আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম

নিজে অভিনেত্রী। সিনেমায় অনেক সময়ই প্রেমিকের হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব হয়তো তিনি পেয়েছেন। এবার বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটল। পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খানের জীবনে এমনটাই ঘটেছে।

পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম
পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খানের বাগদান হয়ে গেছে। ব্রিটিশ এক নাগরিকের সঙ্গে কিউবায় তাঁর বাগদান সম্পন্ন হয়। একটি ইনস্টাগ্রাম পোস্টে আরমিনা খান এ কথা জানান। সেখানে পাকিস্তানি ও কানাডার এই অভিনেত্রী জানান, তাঁর ব্রিটিশ বন্ধু হাঁটু গেড়ে তাঁকে বিয়ের প্রস্তাব করেন। আর সেই প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ করেন।

ইনস্টাগ্রামে এক পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে সাদা শার্ট পরা এক ব্যক্তি আরমিনাকে প্রস্তাব করে আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। তবে অন্য একটি পোস্টে ৩০ বছর বয়সী আরমিনা লিখেছেন, তিনি খুবই খুশি। কিছুদিনের মধ্য যথাসময়ে তিনি তাঁর হবু বরের সম্পর্কে জানিয়ে দেবেন। ভক্তদের ভালোবাসার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম
পাকিস্তানি তারকা অভিনেত্রী আরমিনা খান। ছবি: ইনস্টাগ্রাম

গত মাসে ইউরোপে তাঁর ছবি ‘ইয়ালগার’-এর প্রিমিয়ার উপলক্ষে একটি ছবি শেয়ার করেন আন্তর্জাতিক মডেল আরমিনা খান।

আরমিনা খান পাকিস্তানের অনেক ছবিতে অভিনয় করেন। তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ইয়ালগার’। ‘মোহাব্বাত আব নেহি হোগি’, ‘কার্ব’, ‘ইশক পারেস্ত’-এ অভিনয় করা এই তারকা ২০১৩ সালের কানের রেড কার্পেটে হাঁটেন। তথ্যসূত্র: দুনিয়া নিউজ ও ট্রিবিউন ডটকম।