চলন্ত গাড়ির সামনে দুই সন্তানকে ঠেলে দিলেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নতুন জামাজুতো চেয়েছিল দুই ভাইবোন। বাবার চাকরি নেই কয়েক মাস ধরে। তাই ছেলেমেয়েদের আবদারে বিরক্ত হচ্ছিলেন তিনি। শিশু পুত্রকন্যা তা বুঝল না। ঈদে ওদের নতুন জামা চাই-ই। রেগেমেগে বাবা শেষে ওদের ধাক্কা মেরে ঠেলে দিলেন চলন্ত গাড়ির সামনে। আহত হয়ে দুই ভাইবোন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার পাকিস্তানের গুজরানওয়ালা জেলার কোটলি পির আহমেদ শাহ এলাকায় এ ঘটনা ঘটে।

বাবার ধাক্কা খেয়ে ছয় বছরের মেয়ে কুবরার পা ভেঙে যায়। আর আট বছরের ছেলে আসিফের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বাবা নাসিরকে খুঁজছে। খবর ডন অনলাইনের।