বিচ্ছিন্নতাবাদীর আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে নিষিদ্ধঘোষিত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৪৩৪ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। গত শুক্রবার বেলুচিস্তানের কোয়েটায় তাঁরা কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা বেলুচ রিপাবলিকান আর্মি (বিআরএ), বেলুচ লিবারেশন আর্মিসহ (বিএলএ) কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রদেশের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। এ সময় বেলুচ মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি সংস্থা প্রদেশটির নিরীহ লোকদের উসকানি দিয়ে এসেছে।