বিদ্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বিদ্যালয়ে এবার আগুন দিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। গতকাল মঙ্গলবার ভোর হওয়ার আগে কুররাম শহরপ্রান্তের দুই গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গিরা এ ঘটনা ঘটায়। বিদ্যালয় দুটিতে শীতকালীন ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পেশোয়ার শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালেবান জঙ্গিদের রক্তক্ষয়ী হামলার দুই সপ্তাহ না পেরোতেই এ ঘটনা ঘটল। কুররাম শহরে শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংসতার ঘটনা নিত্যদিনের। শহরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমজাদ আলী খান বলেন, হামলাকারীরা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে সব আসবাব এবং প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
এএফপি