বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ও জামাতুদ দাওয়া নিষিদ্ধ হওয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একাধিক পত্রিকায় এই দুটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর বের হয়। তবে সেদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাসনিম আসলাম শুধু বলেন, ‘জামাতুদ দাওয়া এবং আরও কয়েকটি সংগঠন জাতিসংঘের তালিকাভুক্ত। জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে এসব তালিকাভুক্ত ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে পাকিস্তানও দায়বদ্ধ।
ডন ও পিটিআই