প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে ক্রিমিয়ান-কঙ্গো ফিভার নামের একধরনের বিরল জ্বরের সংক্রমণ দেখা দিয়েছে। এতে কয়েক সপ্তাহের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পশুর শরীরে থাকা একটি অতিক্ষুদ্র পোকার কামড়ে এ জ্বর হয়। এ কারণে গবাদিপশুর হাটে যাওয়ার আগে ক্রেতাদের লম্বা হাতাওয়ালা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন স্থানীয় বিশেষজ্ঞরা। আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের শিক্ষক সৈয়দ ফয়সাল মাহমুদ বলেন, পশুর হাটে যাওয়ার সময় পোকা তাড়ানোর ওষুধ মাখা এবং সেখান থেকে ফিরেই গোসল করে নিলে সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। তবে
আক্রান্ত পশুর মাংস রান্না করার পর তা থেকে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না।
ডন