বিল বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পার্লামেন্টে ওঠার অপেক্ষায় থাকা সাইবারক্রাইম বিল বাতিলের দাবি জানিয়েছে দেশটির সুশীল সমাজ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস বিল-২০১৫’ শীর্ষক এই বিলে মানবাধিকার লঙ্ঘনকারী কিছু বিষয় থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। সাইবারক্রাইম বিল বাতিলের দাবি উত্থাপনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস, ডিজিটাল রাইটস ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান।

ডন