বিলাওয়ালের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে ২০১৮ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হত্যাকাণ্ডের শিকার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। গতকাল সোমবার মায়ের আসন রাতেদেরো (এনএ-২০৭) থেকে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের কাছে বিলাওয়াল বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন থেকে আমি আমাদের পারিবারিক আসন থেকে সংসদীয় রাজনীতি শুরু করব।’ বেনজির ভুট্টোর নির্বাচনী এলাকা রাতেদেরো আসনটি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিলাওয়াল বলেন, ‘আমার উদ্দেশ্য হলো ২০১৮ সালের নির্বাচনে পিপিপিকে বিজয়ী করা।’ জিনিউজ