বিস্ফোরণে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটা শহরে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন, যার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসাইন দুররানি এ খবর জানিয়েছেন। রাতে কোয়েটা শহরের কেন্দ্রস্থল থেকে যখন যাত্রীরা শহরতলির দিকে যাচ্ছিল, তখন ওই বিস্ফোরণ ঘটে। এ সময় বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল, যাদের অধিকাংশই শ্রমিক। বাসের পেছনের দিকে বোমা লুকানো ছিল বলে ধারণা করা হচ্ছে।

এএফপি