বিস্ফোরণে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পোশাকের বাজারে গতকাল রোববার বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। কেন্দ্রশাসিত উপজাতীয় অঞ্চল পারাচিনার এলাকায় সংঘটিত ওই বিস্ফোরণে ৫৫ জনের বেশি মানুষ আহত হয়। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শীতের সকালে গরম কাপড় কিনতে বাজারটিতে বেশ ভিড় ছিল। বোমাটি একটি ব্যাগে জড়ানো ছিল বলে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি সময়নিয়ন্ত্রিত বোমা। এতে অন্তত ৩০ থেকে ৩৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।

ডন