বেনজির হত্যায় দায়ী মোশাররফ: বিলাওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলাওয়াল ভুট্টো
বিলাওয়াল ভুট্টো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় তাঁর ছেলে বিলাওয়াল ভুট্টো দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দায়ী করেছেন। গত বুধবার গারহি খোদা বক্স শহরে মা বেনজির ভুট্টো হত্যার দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি...। আমরা এটা (বিচার বিভাগ) থেকে বিচার পাইনি। আমার সম্মানীয় বাবা বিচার পাননি। আমিও বিচার পাইটি।’ অনুষ্ঠান মঞ্চেই বিলাওয়ালকে কয়েকবার চোখ মুছতে দেখা যায়। এ সময় তাঁর দুই বোন সেখানে উপস্থিত ছিলেন। বেনজির ভুট্টো হত্যার ঘটনায় জেনারেল মোশাররফকে দায়ী করে বিলাওয়াল বক্তব্য দিতে শুরু করলে এ সময় সমবেতরা উচ্চস্বরে কয়েকবার বলে ওঠেন, ‘মোশাররফ খুনি।’

২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুবার নির্বাচত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে এবং আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়।