বেলুচিস্তানে ১২ সন্ত্রাসী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর হাতে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। সামরিক বাহিনী রোববার এ কথা জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ৫০ কিলোমিটার দক্ষিণে মাসতাংয়ে এক অভিযানে তাঁরা নিহত হন। পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের ওই বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা একটি গুহায় লুকিয়ে বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। সেনাবাহিনী জানায়, গোলাগুলির সময় ১২ সন্ত্রাসী নিহত এবং দুজন কর্মকর্তাসহ নিরাপত্তাবাহিনীর পাঁচ সদস্য আহত হন। সন্ত্রাসীরা কোন দলের, বিবৃতিতে তা বলা হয়নি।