প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার হঠাৎ করেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। তবে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। করাচি পুলিশ খবর পেয়েছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আলাদা তিনটি স্থানে বোমা পুঁতে রাখা হয়েছে। তখন বোমা নিষ্ক্রিয়করণ দল ক্যাম্পাসে তল্লাশি শুরু করে। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে যান। বোমা নিষ্ক্রিয়করণ দল পুরো ক্যাম্পাসে তল্লাশি চালিয়ে নিরাপদ ঘোষণা করে। ডন