প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে শীর্ষ আলেমদের সমন্বয়ে গঠিত পরিষদে আহমদিয়া সম্প্রদায়ের মর্যাদার বিষয়টি নিয়ে আলোচনার সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। কাউন্সিল ফর ইসলামিক আইডিওলজির (সিআইআই) বৈঠকে আহমদিয়া সম্প্রদায়ের মর্যাদা প্রশ্নে আলোচনা শুরুর পর সদস্য তাহির আশরাফি ও চেয়ারম্যান মোহাম্মাদ খান শেরানি বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আশরাফি তেড়ে গিয়ে শেরানির জামার কলার চেপে ধরেন। সিআইআই দেশটির কোনো আইন ইসলামি রীতিনীতি, বিশেষত পবিত্র কোরআন ও সুন্নাহর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয় খতিয়ে দেখে পার্লামেন্টকে পরামর্শ দেয়। বৈঠকের অন্য অংশগ্রহণকারীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামলান। মাওলানা আশরাফি সিআইআইয়ের সদস্য ছাড়াও পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান। আর মাওলানা শেরানি সিআইআইয়ের চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের একজন পার্লামেন্ট সদস্য।
ডন