ব্লগারের প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সালমান হায়দার নামে একজন ব্লগার ২০ দিনের বেশি সময় রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বাড়িতে ফিরে এসেছেন বলে তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন। সালমান সম্প্রতি পাকিস্তানে কয়েক সপ্তাহের মধ্যে নিখোঁজ হওয়া পাঁচজন উদারপন্থী ব্লগারের একজন। অন্য চারজনও গত কয়েক দিনের মধ্যে যার যার বাড়িতে ফিরে এসেছেন। গতকাল শনিবার পর্যন্ত কোনো সংগঠনই তাঁদের আটকে রেখেছিল বলে দাবি করেনি। এই ব্লগাররা নিখোঁজ হওয়ার পর পাকিস্তানে নাগরিক অধিকারকর্মীরা আন্দোলন শুরু করেন। কয়েক দিন আগে পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক আমির লিয়াকত ওই ব্লগারদের ‘ধর্মদ্রোহী’ বলে অভিযুক্ত করেছিলেন। তারপর সরকারের সম্প্রচার নজরদারি কর্তৃপক্ষ লিয়াকতকে বিদ্বেষ ছড়ানোর দায়ে নিষিদ্ধ করে।