ব্লাসফেমি আইনে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাসফেমি আইনে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ভুক্ত এই ব্যক্তির নাম তৈমুর রাজা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য পোস্ট করার দায়ে পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরের সন্ত্রাস দমন একটি আদালত এ রায় দেন। এই প্রথম ব্লাসফেমি আইনে অভিযুক্ত কোনো পাকিস্তানির বিরুদ্ধে দেশটির আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেন। সন্ত্রাস দমন আদালতের বিচারক শাবির আহমেদ গত শনিবার তৈমুর রাজার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।