ব্লাসফেমি মামলায় জিয়ো টিভির মালিকের শাস্তি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের জিয়ো টিভির মালিক মির শাকিলুর রহমানকে ধর্ম অবমাননা (ব্লাসফেমি) মামলায় দোষী সাব্যস্ত করে সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) দেওয়া রায় স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডনের।
গত ১৪ মে জিয়ো টিভিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ ঘটনায় করা মামলায় সন্ত্রাসবিরোধী আদালত জিয়ো টিভির মালিক শাকিলুরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ রুপি জরিমানার দণ্ড দেন। তবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ গত বুধবার দেওয়া আদেশে এটিসির ওই রায় স্থগিত করেন।