ভারতের দোষারোপ দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান নির্যাতন থেকে বিশ্বদৃষ্টি সরানোর জন্য পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ কথা বলেছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ভারতের নেতারা ক্রমাগতভাবে ‘উসকানিমূলক বিবৃতি’ ও ‘ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে’ পাকিস্তানের বিরুদ্ধে নিন্দামূলক প্রচার চালিয়ে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ অবস্থানে থাকা ব্যক্তিদের এহেন আচরণ নিন্দনীয়।
নাফিস জাকারিয়া বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বেশ কিছু দেশ, জাতিসংঘ এবং ওআইসি উদ্বেগ প্রকাশ করেছে। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সেখানে একটি স্বাধীন তদন্ত কমিশন পাঠানোর দাবি ক্রমেই বাড়ছে। কিন্তু ভারত কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে পাকিস্তানকে দোষ দিয়ে যাচ্ছে।