ভোট দিলেন নওয়াজ শরিফের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান মুসলিম লিগের (এন) প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফ পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। দুর্নীতির দায়ে কারাবন্দী থাকায় ভোটও দিতে পারেননি তিনি। তবে তাঁর মা শামিম আখতার (৮৫) আজ ভোট দিয়েছেন। লাহোরের একটি কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ডটকমের খবরে বলা হয়েছে, শামিম আখতার লাহোরের রেলওয়ে রোডের পাশে ইসলামিয়া কলেজে ভোট কেন্দ্রে যান। গাড়ি নিয়ে কেন্দ্রের ভেতরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি। পরে গাড়ি থেকে নেমে গিয়ে ভোট দিতে যান তিনি। এ সময় নওয়াজের দলের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

এবারের নির্বাচন দেশটির ১১তম সাধারণ নির্বাচন। প্রায় ১০ কোটি ৬০ লাখ ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের ২৭২ জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন। ৫ কোটি ৯০ লাখ পুরুষ ও ৪ কোটি ৭০ লাখ নারী ভোটার ভোট দিচ্ছেন। একই সঙ্গে প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোট নেওয়া হচ্ছে।