মধ্যস্থতায় সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাবাহিনী গতকাল শুক্রবার বলেছে, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারই তাদের ‘মধ্যস্থতাকারীর ভূমিকা’ পালন করতে বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী নওয়াজ শিরফ বলছেন, মধ্যস্থতার জন্য তিনি নিজে সেনাবাহিনীকে ডাকেননি। তাঁর বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামি তেহরিকের (পিএটি) অনুরোধেই সেনাপ্রধানকে দল দুটির নেতাদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। এক টুইটার বার্তায় আইএসপিআরের মহাপরিচালক বলেন, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সেনাপ্রধানকে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করতে বলা হয়। 
ডন