মহড়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হবে না: রাশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে রাশিয়ার এ যাবৎকালের প্রথম যৌথ সামরিক মহড়ার একটি অংশ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে হবে—এমন খবরের সত্যতা নাকচ করে দিয়েছে রাশিয়া। ভারত এ নিয়ে জোরালো উদ্বেগ প্রকাশ করেছিল।
নয়াদিল্লির রাশিয়া দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘মহড়ার একমাত্র স্থান হচ্ছে চেরাট। পাহাড়ি এলাকা রাট্টুর হাই অলটিচ্যুড মিলিটারি স্কুলে মহড়া হবে বলে যেসব খবর প্রচারিত হয়েছে তা ভুল ও ক্ষতিকর।’
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এর আগে খবর দিয়েছিল মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট বালতিস্তানের রাট্টুর একটি সামরিক স্কুলে।