মানবহিতৈষী আবদুল সাত্তার এদি চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল সাত্তার এদি
আবদুল সাত্তার এদি

পাকিস্তানের মানবহিতৈষী ব্যক্তিত্ব আবদুল সাত্তার এদি (৮৮) গত শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন। দরিদ্র মানুষের সেবায় তিনি জীবন উৎসর্গ করেছিলেন।
এদির প্রতিষ্ঠিত দ্য এদি ফাউন্ডেশন নানা জনহিতকর কাজের সঙ্গে যুক্ত। এর মধ্যে আছে অ্যাম্বুলেন্স সহায়তা, এতিমখানা এবং বৃদ্ধনিবাস পরিচালনা। তাঁর প্রতিষ্ঠিত এদি ফাউন্ডেশন পাকিস্তানের সবচেয়ে বড় কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
গতকাল শনিবার করাচির জাতীয় স্টেডিয়ামে তাঁর জানাজায় দেশের শীর্ষ রাজনীতিবিদ, সেনাপ্রধানসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। গতকাল জানাজার পর গার্ড অব অনার প্রদান করা হয় এই ব্যক্তিত্বকে। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ সশস্ত্র সালাম জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই এদিকে কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেন।