প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই শিক্ষার অধিকার আদায়ে সংগ্রাম করার জন্য আহ্বান জানিয়েছে তার দেশের শিশুদের প্রতি। গতকাল মঙ্গলবার শিশুদের এক সমাবেশে ভিডিও যোগাযোগের মাধ্যমে বক্তব্য দেয় মালালা। এ সময় সে বলে, ‘নারীর অধিকার এবং শিশুদের শিক্ষার অধিকার আদায়ে আমাদের আওয়াজ তুলতে হবে। নিজেদের ভবিষ্যতের জন্যই শিশুদের এই সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’ এএফপি