প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি ছাত্রী মালালা ইউসুফজাই যুক্তরাজ্যে জাতীয় পর্যায়ের মাধ্যমিক পরীক্ষায় (জিসিএসই) উচ্চ নম্বর পেয়েছেন। তাঁর বাবা জিয়াউদ্দিন গতকাল শুক্রবার এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন। তিনি ছয়টি বিষয়ে ‘এ*’ গ্রেড পেয়েছেন, যা কারও পক্ষে সম্ভাব্য সর্বোচ্চ সাফল্য। এ ছাড়া তিনি চারটি বিষয়ে ‘এ’ পেয়েছেন। নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা তিন বছর আগে তালেবান জঙ্গি হামলার শিকার হন। এখন তিনি ইংল্যান্ডের বার্মিংহামের একটি বিদ্যালয়ের ছাত্রী।
এএফপি