মাসারাতকে বিচার ছাড়াই দুই বছর জেলে থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসারাত আলম
মাসারাত আলম

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ফলে কোনো বিচার ছাড়াই তাঁকে দুই বছর কারারুদ্ধ থাকতে হবে। খবর এনডিটিভির।
কাশ্মীরের শ্রীনগরে মাসারাতের আহ্বানে আয়োজিত একটি সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শন করা হয়। এ ঘটনায় গত সপ্তাহে তঁাকে জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগরের সমাবেশে পতাকা প্রদর্শন এবং ভারতবিরোধী স্লোগানে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কাশ্মীরে তাদের জোট সঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতি দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
২০১০ সালে কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাসারাত। ওই বিক্ষোভে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। ওই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে কাশ্মীরে পিডিপি-বিজেপির বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর মাসারাত মুক্তি পান।