মুখ খুললেন না আলী হায়দার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিন বছর পর ফিরে ওই ঘটনা নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি। গত মঙ্গলবার আলী হায়দারকে আফগানিস্তান থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র ও আফগান যৌথ বাহিনী।
গত বুধবার দেশে এলেও গতকাল বৃহস্পতিবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু তিনি এত দিন কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে অস্বীকৃতি জানান আলী হায়দার। তিনি শুধু বলেন, ‘সে এক বিরাট ইতিহাস। আমার জন্য যারা প্রার্থনা করেছে এবং উদ্ধারে কঠোর পরিশ্রম করেছে, তাদের ধন্যবাদ জানাতে চাই।’
ওই ঘটনার স্মৃতি নিয়ে কোনো বই লিখবেন কি না তা নিয়েও কিছু বলেননি হায়দার।