প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মুলতান শহরে গত রোববার সন্ধ্যায় একটি বাসস্ট্যান্ডে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হন ৪০ জন। সরকারি কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল একটি যন্ত্রচালিত রিকশাকে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেল বা রিকশা দুটির একটিতে বিস্ফোরক ছিল বলে ধারণা করছে পুলিশ। ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ওই ঘটনায় নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।
বিবিসি