মূলধারায় ফাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কেন্দ্রশাসিত উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোকে (ফাতা) মূলধারার প্রশাসনের আওতায় আনার সুপারিশমালা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানের অনুন্নত এলাকাগুলোর সমৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উপজাতীয় জনসাধারণ নিজেদের বঞ্চিত মনে করে। তাদের দেশের মূলধারায় এনে সেই ধারণার অবসান ঘটানোর সময় হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীর (পাকিস্তানের ভাষায় ‘আজাদ কাশ্মীর’), গিলগিট বালতিস্তান এবং ফাতা অঞ্চলের জনগণকে জাতীয় সম্পদ থেকে প্রাপ্য অংশ দেওয়া হবে।ডন