মেডিকেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের নির্দেশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার নয় সদস্যের ওই বোর্ড গঠন করে। বেলুচ নেতা আকবর বুগতির হত্যা মামলার কার্যক্রম চালু করতেই এই বোর্ড গঠিত হলো। মোশাররফ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৬ সালের ২৬ আগস্ট বেলুচিস্তানের পার্বত্য এলাকায় পরিচালিত সেনা অভিযানে আকবর বুগতি মারা যান। তাঁর ছেলে জামিল বুগতি এর জন্য মোশাররফকে দায়ী করেছেন।
ডন