মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারকে গতকাল বুধবার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ফলে তিনি দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মোশাররফের আইনজীবীরা বলেন, মেরুদণ্ডের অসুখের জরুরি চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়া জরুরি। ২০১৩ সালে নির্বাচনী প্রচার চালাতে পাকিস্তানে ফিরে দেশত্যাগের নিষেধাজ্ঞার আওতাভুক্ত হন তিনি। শেষ পর্যন্ত ওই নির্বাচনেও অংশ নিতে পারেননি, বরং বেশ কিছু মামলায় বিচারের মুখোমুখি হন। এএফপি