মেয়াদ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদী সন্ত্রাসীদের বিচারের জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতার মেয়াদ দুই বছর পর গতকাল শনিবার শেষ হয়েছে। বিতর্কিত এই আইনের আওতায় সন্ত্রাসে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা বেসামরিক লোকজনের বিচার সামরিক আদালতে করা যেত। ২০১৪ সালের ডিসেম্বর মাসে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরের বছরের জানুয়ারি মাসে সংবিধান সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে ওই ক্ষমতা দেয় দেশটির পার্লামেন্ট। সন্ত্রাস দমন আদালতেই এ-সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তি হবে।