মোদির মন্তব্যে পাকিস্তানের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে—বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্তব্যের নিন্দা জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার প্রস্তাব পাস হয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু পাকিস্তানে যে সন্ত্রাসবাদ ও আত্মঘাতী বোমা হামলা হচ্ছে, তার পেছনে বিদেশিদের হাত রয়েছে। কারণ তারা দেখাতে চায় যে এখানে অস্থিতিশীলতা বিরাজ করছে।
পরে অর্থমন্ত্রীর উত্থাপিত নিন্দা প্রস্তাবটি জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর আগে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন সিনেট নেতা রাজা জাফর উল হক। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাঁর প্রস্তাবটিও সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হয়।