প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের কারগিল যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় বাহিনীর টুঁটি চেপে ধরেছিল—পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফের এমন কথার জবাব দিয়েছে ভারত। গত রোববার মোশারফ তাঁর দল অল পাকিস্তান মুসলিম লিগের যুব শাখার সমাবেশে বলেন, ‘আমার মনে হয়, ভারত কোনো দিনই তিন মাসের কারগিল যুদ্ধের কথা ভুলতে পারবে না। সেখানে আমাদের অকুতোভয় সেনারা ভারতীয়দের টুঁটি চেপে ধরেছিল।’ গত সোমবার এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘কারগিল যুদ্ধের আগে-পরে ভারতের শক্তি কেমন ছিল তা বিশ্ববাসী জানে।’
ডন