যুক্তরাষ্ট্র যাচ্ছেন নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাল মঙ্গলবার চার দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নওয়াজ তাঁর এই সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় বেতারের প্রতিবেদনে জানানো হয়, অন্য বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন প্রভৃতি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
নওয়াজকে যুক্তরাষ্ট্র সফরে ওবামাই আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ২২ অক্টোবর সাক্ষাৎ করবেন নওয়াজ।