রাওয়ালপিন্ডিতে নারী পুলিশের সন্তানের জন্য দিবাযত্নকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নারী পুলিশের সন্তানের জন্য দিবাযত্নকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশ বলছে, ওই দিবাযত্নকেন্দ্রে শিশুদের জন্য আধুনিক সব ব্যবস্থা রাখা হয়েছে।
জিও টিভির খবরে জানা যায়, রাওয়ালপিন্ডি সিটি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আহসান ইউনুস এক টুইটে জানান, আইজিপি পাঞ্জাবের পরিকল্পনা অনুসারে পুলিশ বাহিনীর কল্যাণের জন্য এটি আরেকটি পদক্ষেপ।
টুইটে আরও জানানো হয়, দিবাযত্নকেন্দ্র খোলার ফলে দায়িত্ব পালনের সময় নারী পুলিশ কর্মকর্তারা সন্তানদের নিয়ে চিন্তামুক্ত থাকবেন।
রাওয়ালপিন্ডির পুলিশ কর্মকর্তা আমনা বেগ বলেন, কর্মস্থলে লিঙ্গ সংবেদনশীলতা থাকা খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নারী কর্মকর্তাদের প্রয়োজন বোঝে, এমন এক বিভাগে কাজ করতে পেরে তিনি খুবই খুশি।