লস্কর-ই জাংভি নেতা ইসহাক আবার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি বিশেষ আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই জাংভির নেতা মালিক ইসহাককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠিয়েছেন। খবর ডন ও এএফপির।
পাঞ্জাবের প্রাদেশিক সরকার জনশৃঙ্খলা আইনে ইসহাকের আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন প্রত্যাহার করে নেওয়ায় গতকাল বৃহস্পতিবার তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পুলিশ তাঁকে মুক্তি না দিয়ে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
সন্ত্রাসবিরোধী আদালত মালিক ইসহাককে ৭ জানুয়ারি পর্যন্ত বিচারিক রিমান্ডে কারাগারে পাঠিয়েছেন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা বলেছেন, সরকার নিরাপত্তা নিয়ে উত্তেজনার কারণে ইসহাককে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।