প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে পূর্বঘোষিত সরকারবিরোধী কর্মসূচি পালন করেছে ইমরান খানের দল। ইমরানের ‘প্ল্যান সি’ কর্মসূচির আওতায় তাঁর সমর্থকেরা গতকাল সোমবার বিভিন্ন সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অবস্থান নিয়ে শহরটি কার্যত অচল করে দেয়। একই সময়ে সরকার-সমর্থকেরাও শহরটিতে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ ক্ষমতায় এসেছেন—এমন অভিযোগ তুলে চার মাস ধরে সরকারবিরোধী আন্দোলন করে আসছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
এএফপি