লাহোরে জোড়া বিস্ফোরণে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে আজ রোববার দুটি গির্জার ফটকে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, খ্রিষ্টান-অধ্যুষিত এলাকা ইউহানাবাদে যখন এসব বিস্ফোরণ ঘটে, তখন বিভিন্ন এলাকা থেকে অনেকেই প্রার্থনায় অংশ নিতে সেখানে জড়ো হচ্ছিলেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, আত্মঘাতী দুই হামলাকারী গির্জা দুটির ফটকে নিজেদের উড়িয়ে দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বের হয়ে আসা নতুন গোষ্ঠী জামায়াতুল আহরার।