শিকার করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরুভূমির দুর্লভ পাখি হুবারা বাস্টার্ড শিকারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারের করা রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। বিপন্ন হুবারা বাস্টার্ডকে সংরক্ষিত পাখি ঘোষণা করে বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় এদের শিকার নিষিদ্ধ করেছিল পাকিস্তান। তবে তারপরও সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোর ‘ভিআইপি মর্যাদার’ ব্যক্তিদের এটি শিকারের অনুমোদন দেওয়া হচ্ছিল। হুবারা বাস্টার্ডের মাংস অনেকে কামোদ্দীপক বলে মনে করেন। সরকার পিটিশনে বলেছিল, আরবদের পাখিটি শিকার করার অনুমতি দানের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ।
ডন